ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

১৬ বছর হলেই এনআইডি দেবে নির্বাচন কমিশন: ইসি সচিব

১৬ বছর বয়স পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।


তিনি বলেন, “বিভিন্ন কাজে এনআইডি প্রয়োজন হয়। বিষয়টি বিবেচনা করেই ১৬ বছর বয়সীদের এনআইডি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বছরের যেকোনো সময় ১৬ বছর পূর্ণ হলেই এনআইডির জন্য নিবন্ধনের আবেদন করা যাবে।”


এছাড়া তিনি জানান, এখন থেকে এনআইডি হারিয়ে গেলে পুনরায় তুলতে আর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রয়োজন হবে না।

ads
ads
ads

Our Facebook Page

↑